অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা !!!
সবুজ আলো ডেস্কঃ-
তারিখঃ- ২৩ আগস্ট ২০২৩ইং
ছবিঃ সবুজ আলো
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২০ আগস্ট ২০২৩ইং রোজ রোববার রাত ৯.০০ ঘটিকার সময় লিসবনের বাংলাদেশী অধ্যুষিত রুয়াদা বেনফরমসো’তে অবস্থিত “রাধুনি রেষ্টুরেন্টে” পর্তুগাল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজন করা হয় এক আলোচনা সভার।
পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সুজন মিয়ার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব মুকিতুর রহমান চৌধুরী সেলিম। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আজমল আহমেদ এবং দপ্তর সম্পাদক জনাব অলিউর রহমান সানি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা জনাব মোঃ মহিন উদ্দিন, জনাব মোঃ সাহাব উদ্দিন, জনাব এমদাদুর রহমান স্বপন, জনাব কবির আহমদ, জনাব সাইফুল আলম খোকন, জনাব খসরু মিয়া, জনাব এম কে নাসির, জনাব আব্দুল হাসিব মেম্বার।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফ্রান্স জিসাসের আহ্বায়ক জনাব সাহিদুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব মাজেদ আহমদ সানি, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যগ্ম আহ্বায়ক জনাব কাজী ইব্রাহিম ইবু, জনাব মো:রিয়াজ আহমদ, জনাব মো:আমান আহমদ, জনাব মো:জয়নুল টিপু, জনাব মো:ইমরান হোসেন, জনাব মুন্না তালুকদার, জনাব মো: সোয়েব চৌধুরী, জনাব মো:ইমরান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা
জনাব জাকির হোসেন, জনাব মরতুজ আলী, জনাব মো:মতিন আহমদ, জনাব জাভেদ হক, সিলেট জেলা ছাত্রদল নেতা জনাব রমজান আহমদ, জনাব মামুন আহমদ এবং এমদাদুর রহমান রুবেল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব কেএম এরশাদ সুবহান, জনাব নাজমুল ইসলাম, জনাব মারুফ আহমেদ, জনাব রমজান আহমদ, জনাব সুমন আহমদ, জনাব ইউসুফ আহমদ, জনাব জাভেদ হক, জনাব সায়ফ আহমদ, জনাব তাজুল ইসলাম, জনাব সুলতান আহমদ, জনাব আহমদ আলী, জনাব মির্জা জাভেদ, জনাব মো:রাশেদ আহমদ-সহ পর্তুগাল বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ।
আলোচনা সভার শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দল নেতা জনাব মো: শাহজাহান এবং অনুষ্ঠানের একেবারে শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও কারামুক্তির জন্য বিশেষ মোনাজাত পাঠ করেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব মুকিতুর রহমান চৌধুরী সেলিম। পর্তুগাল বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সর্বশ্রেণীর নেতৃবৃন্দের সরব ও আন্তরিক উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে সুসম্পন্ন হয়েছে উক্ত আলোচনা সভাটি।
