আগে ওকালতি, পরে রাজনীতি: অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, আগে ওকালতি, তারপর রাজনীতি। তা না হলে এই আইন পেশায় উন্নতি করা যাবে না। তিনি বলেন, অভিজাত পেশাগুলোর একটি হলো আইন পেশা। এটি একদিকে যেমন সম্মানের, তেমনি দায়িত্বের। এক সময় বলা হত, ‘যার নাই কোনো গতি, সে হয় আইনজীবী; বর্তমানে সেটি এভাবে পরিবর্তন হয়েছে- ‘যার আছে সব গতি, সে হয় আইনজীবী।
শুক্রবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগ থেকে ২০২১ ও ২০২৩ সালে পাসকৃত ৮০ জন শিক্ষার্থী বার কাউন্সিলের সনদ পাওয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিস্থ স্থায়ী ক্যাম্পাসে এ সংবর্ধনা দেয়া হয়।
