না ফেরার দেশে চলে গেলেন পর্তুগাল প্রবাসী জনাব শহীদুল ইসলাম !!!

0

সবুজ আলো ডেস্কঃ-
তারিখঃ- ১৭ নভেম্বর ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

দীর্ঘদিন যাবত দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে আজ ১৭ নভেম্বর ২০২৩ইং রোজ শুক্রবার গভীর রাত আনুমানিক ২.৪০ মিনিটের সময় পর্তুগালের বাণিজ্যিক ও অন্যতম গুরুত্বপূর্ণ শহর পোর্তোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা না ফেরার দেশে চলে গেলেন পর্তুগাল প্রবাসী জনাব শহীদুল ইসলাম সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে জনাব শহীদুল ইসলাম সাহেবের আনুমানিক বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। ওনার মৃত্যুতে শোকে একেবারেই ভেঙে পড়েছেন ওনার আপনজনেরা এবং পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির সর্বশ্রেণীর মানুষেরা।

সবুজ আলো থেকে মুঠো ফোনে জনাব শহীদুল ইসলাম সাহেবের পরিচিতজনদের সাথে কথা বলে জানা যায় যে- জনাব শহীদুল ইসলাম সাহেবের গ্রামের বাড়ী বাংলাদেশের মাদারীপুরে। স্ত্রী ও এক ছেলে সন্তান নিয়ে বেশ কিছুদিন যাবত পর্তুগালে বসবাস করে আসছেন জনাব শহীদুল ইসলাম সাহেব।

আরো জানা যায় যে- বেশ দীর্ঘদিন যাবত জনাব শহীদুল ইসলাম সাহেব দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন এবং হাসপাতাল থেকে চিকিৎসাও নিচ্ছিলেন। অবশেষে আজ তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। এদিকে, জনাব শহীদুল ইসলাম সাহেবের এমন মৃত্যুতে একেবারেই শোকাভিভূত হয়ে পড়েছেন ওনার স্ত্রী- সন্তান ও পরিবারের অন্যান্যরা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *